ঝিনাইদহের সদর উপজেলার দুগাছী ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। 

আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী ইসহাক আলী ও বিদ্রোহী প্রার্থী এবং বর্তমান চেয়ারম্যান ফয়জুল্লাহ ফয়েজের সমর্থকদের মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত পাওয়া খবরে মফিজ উদ্দিন (৪৫) নামের একজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।

সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে ইউনিয়নের মধুনাথপুর গ্রামে এ সংঘর্ষ শুরু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। 

এসটি