পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে ১১ হাজার ৮১৫ টি ইয়াবাসহ তিন জনকে আটক করেছে র্যাব-১২ এর সদস্যরা।
সোমবার ইফতারের আগে সন্ধ্যা সোয় ৬টায় উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা হিন্দুপাড়ার বটতলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া গ্রামের আহাদ আলীর ছেলে শাহিন রেজা (৪০), একই গ্রামের আকাল মহালদারের ছেলে হাফিজুর রহমান (২২) ও কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার জাহালিয়াপাড়া গ্রামের সমসু মিয়ার ছেলে হাফিজুর রহমান।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট সোহান বিন আকিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাটমোহরে অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তারা ঢাকা মেট্রো-ন-১৪৯৮৯৯ নম্বরের একটি পিক-আপে ইয়াবাসহ আসছিল।
ঢাকা, ২২ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





