নারায়ণগঞ্জের রূপগঞ্জে টেক্সটাইল অ্যান্ড স্পিনিং মিলে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশুশ্রমিক সাগর বর্মণকে হত্যার অভিযোগে মামলা হয়েছে।
রোববার রাতে সাগর বর্মণের বাবা রতন বর্মণ বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ আটজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় নাজমুল হুদা নামে এক শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা রূপগঞ্জ থানার এসআই জসিম জানান, রোববার রাতে সাগর বর্মণের বাবা রতন বর্মণ মামলা করেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে নাজমুল হুদা নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জোবেদা টেক্সটাইল অ্যান্ড স্পিনিং মিলের সাত নম্বর সেকশনের প্রধান। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রসঙ্গত, গত রোববার দুপুরে রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া এলাকায় অবস্থিত জোবেদা টেক্সটাইল অ্যান্ড স্পিনিং মিলে পায়ুপথে বাতাস ঢুকিয়ে সাগর বর্মণ নামে ১০ বছরের শিশুশ্রমিককে হত্যার অভিযোগ ওঠে।
এসএম





