কুষ্টিয়ার মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এরআগে মঙ্গলবার গভীর রাতে কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের মীর আব্দুল করিম কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মির্জানগর গ্রামের মৃত হায়দার মালিথার ছেলে আনার ওরফে আনারুল (৪০), ফজলু মণ্ডলের ছেলে সুমন মণ্ডল (২৩) ও বহলবাড়ীয়া ইউনিয়নের সাহেবনগর গ্রামের আতিয়ার প্রামানিকের ছেলে মাসুদ প্রামানিক (৩৫)।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে ডাকাতির প্রস্তুতির সময় কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের মীর আব্দুল করিম কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময়ে পুলিশ তাদের কাছ থেকে একটি শার্টার গান, এক রাউন্ড গুলি, একটি গাছ কাটা করাত ও দুইটি রামদা উদ্ধার করেছে।
এমই/কুদরতে খোদা





