ঢাকার ডেমরা এলাকা থেকে নয় অপহরণকারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার সকালে ডিএমপি’র মিডিয়া উপ-কমশিনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে নয় অপহরণকারীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে হ্যান্ডকাফ ও ওয়াকিটকি উদ্ধার করা হয়। এসময় অপহৃত দুই ব্যক্তিকেও উদ্ধার করা হয়।
এ বিষয়ে বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জনানো হবে বলে জানান মাসুদুর রহমান।
জারিফ





