রাজধানীর মিরপুর-১ এর কল্যাণপুর এলাকার একটি বাসা থেকে বিপুল পরিামণ ভিওআইপি সরঞ্জামাদী উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন।
মঙ্গলবার বিকাল ৩টা থেকে রাত সোয়া ৮টা পর্যন্ত কল্যাণপুরের ২২ নাম্বার লেকভিউ রোডের ৪১৩/এ নং বাসার ৬ষ্ট তলায় অভিযান চালিয়ে ভিওআইপি সরঞ্জামাদী উদ্ধার করে র্যাব-৪।
উদ্ধারকৃত ভিওআইপি সরঞ্জামাদীর মধ্যে ছিল ৩২ ও ১৬ পোর্টের ৬টি ডিনস্টার মেশিন, ৩টি কম্পিউটার, ৩টি মডেম, ৬টি রাউটার ও বিপুল পরিমাণ ক্যাবল। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ এর অপারেশন অফিসার এএসপি বদরুল আলম।
তিনি টাইমনিউজবিডিকে জানান, দীর্ঘদিন থেকে এই এলাকায় অবৈধভাবে ভিওআইপি সরঞ্জামাদী ব্যবহার করে আসছে কয়েকটি চক্র। এদের মধ্যে ২টি চক্রকে সনাক্ত করতে পেরেছে র্যাব-৪।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার কল্যাণপুরের ২২ নাম্বার লেকভিউ রোডের ৪১৩/এ নং বাসার ৬ষ্ট তলায় অভিযান চালানো হয়। বিকাল ৩টা থেকে রাত সোয়া আটটা অবধি পরিচালিত অভিযানে এসব উদ্ধার করা হয়।
এএসপি বদরুল আলম বলেন, কাপড়ের ব্যবসায়ী সেজে দীর্ঘ আড়াই বছর ধরে অবৈধ ভিওআইপি’র ব্যবসা করে আসছে জুয়েল। র্যাবের আগমনের সংবাদে স্বপরিবারে পালিয়ে গেছে জুয়েল। এঘটনায় জুয়েলকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
[b]ঢাকা, জেইউ, ০৬ মে (টাইমনিউজবিডি.কম)//এসআর
[/b]
জাতীয়
বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জামাদী উদ্ধার
রাজধানীর মিরপুর-১ এর কল্যাণপুর এলাকার একটি বাসা থেকে বিপুল পরিামণ ভিওআইপি সরঞ্জামাদী উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন। মঙ্গলবার বিকাল ৩টা থেকে রাত সোয়া ৮টা পর্যন্ত কল্যাণপুরের ২২ নাম্বার লেকভিউ রোডের ৪১৩/এ নং বাসার ৬ষ্ট তলায় অভিযান চালিয়ে ভিওআইপি সরঞ্জামাদী উদ্ধার করে র্যাব-৪।





