বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কে একটি অথর্ব প্রতিষ্ঠান হিসেবে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনের সময় যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে দেখে তিনি এ মন্তব্য করেন।
এসময় বিআরটিএ’র এক কর্মকর্তাকে ডেকে মন্ত্রী বলেন, এই দিকে আয়, মাল খাও, চোখ কোথায় থাকে? কথা শুনো না, সব সমস্যা কেন মন্ত্রীকে দেখতে হবে? এসব কথা বলে ওই কর্মকর্তাকে শাসিয়ে দেন মন্ত্রী।
এম এ





