ঈদের দিনে মায়ের হাতের সেমাই খাওয়ার মজা্ই আলাদা। কিন্তু এই সৌভাগ্য অনেক সৌভাগ্যবানদের কপালে ঠাই পাইনি।
সকালে ঈদের নামাযের পর কুরবাণী করা, সবার সাথে বসে মাংস কাটা, আত্বীয়স্বজনদের সাথে দেখা করা, তাদের বাসায় কুরবাণীর গোসত পাঠানোর মজাই আলাদা। কিন্তু তাদের হয়তো এসব কিছুই করা হবে না।
বলছি তাদের কথা যারা বিদেশে থেকে আমাদের ছাড়াই ঈদ করছেন। তাদের আনন্দ টা একটু ভিন্ন। বেশির ভাগ প্রবাসী হয়তো সেখানে কুরবাণীর আনন্দ উপভোগ করতে পারছেন না যদিও তাদের টাকায় তাদের পরিবার পরিজন অনেক আনন্দে মেতে উঠবে আগামীকাল।
উপরের ছবিটি তুরস্ক প্রবাসী বাঙ্গাঁলীদের। তুরস্কে বাংলাদেশ হাইকমিশনে প্রবাসীদের নিয়ে ঈদের দিনে আয়োজিত ডিনারে কিছু বাংলাদেশী ভাইরা ঈদের আনন্দ উপভোগ করছেন।
ইআর





