মাওয়ার তিন নম্বর রোরো ফেরিঘাট দিয়ে যানবাহন পারাপার বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে মঙ্গলবার সকালে পদ্মায় প্রচণ্ড ঘূর্ণাবর্তের সৃষ্টি হলে পন্টুনে ওঠানামার এপ্রোচ সড়কের মাটি দেবে যায়। ফলে এটি বন্ধ করে দেওয়া হয়।

মাওয়া বিআইডব্লিউটিসি অফিসের ম্যানেজার (বাণিজ্য) সিরাজুল হক জানান, সকালে ১১টায় প্রবল স্রোতের কারণে হঠাৎ ঘূর্ণনের সৃষ্টি হয়। এর ফলে ভূমিধসের কারণে ফেরিতে ওঠার সড়কের প্রায় ২০-৩০ ফুট মাটি দেবে যায়। এর পর থেকে এ ঘাট বন্ধ করে দেওয়া হয়। তবে অন্য ঘাটগুলো সচল রয়েছে।

মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ এসআই খন্দকার খালেদ জানান, তাৎক্ষণিক রো-রো ফেরিঘাট মেরামত কাজ হাতে নিয়েছে বিআইডব্লিউটিসির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঢাকা, ২২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই