জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দুস্থ, অসহায় পরিবারের মাঝে সেনাবাহিনীর এডহক ৩৪ ইস্ট বেঙ্গল (মেক) রংপুর খাদ্য সামগ্রী বিতরণ করে।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় পাটগ্রাম সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজ মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ ডিভিশনের আয়োজনে এডহক ৩৪ ইস্ট বেঙ্গল (মেক) সদস্যরা ২৩০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন।

খাদ্যসামগ্রীর প্রতি প্যাকেটে চাল, ডাল, সয়াবিন তেল, আটা, লবণ, চিনি প্রভৃতি দেয়া হয়।

দোহা/এমবি