গোপালগঞ্জের মুকসুদপুরে প্রতিপক্ষের হামলায় হাফিজ শেখ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২০ জুন) দিবাগত রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে বিকেলে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ফুলেরপাড় গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত হাফিজ শেখের বাবার নাম আবুল শেখ।

এদিকে, হত্যাকাণ্ডের মূল হোতা রাজীবকে (২২) আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, এলাকায় কেরাম খেলাকে কেন্দ্র করে সোমবার বিকেলে হাফিজ ও একই গ্রামের রাজিবের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাত ৮টার দিকে রাজিব ও তার লোকজন হাফিজের ওপর হামলা চালায়। এসময় হাফিজ রিকশায় করে বাড়ি ফিরছিলেন।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে তার মৃত্যু হয়। এ ব্যাপারে এখনো থানায় মামলা হয়নি বলে তিনি জানান।

এমই