সাতক্ষীরায় জামায়াতের তিন কর্মীসহ ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার গভীর রাত থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) ইনামুল হক জানান, রাতে পুলিশের অভিযানে সদর থানায় ১২, কলারোয়ায় ৪, কালিগঞ্জে ২, শ্যামনগরে ৩, আশাশুনিতে ২, দেবহাটায় ১ জনসহ পাটকেলঘাটা থানায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এবি





