রাজধানীর ডেমরার বামুইল এলাকার একটি বাসা থেকে আসলাম (৩২) এবং তার স্ত্রী পিয়া আক্তার (১৯)-এর লাশ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশ দু'টি উদ্ধার করেছি। কীভাবে মারা গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

ময়না তদন্তের জন্য লাশ দুটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হবে বলেও জানান তিনি।

কেএইচ