রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আলমগীর (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার সকাল ৮টার দিকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, সকালে চট্টগ্রাম থেকে আগত তুর্ণা-নিশিতা আন্তঃনগর ট্রেনের যাত্রী আলমগীরকে সন্দেহ হলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তার শরীরে তল্লাশি চালায়। এ সময় তার পকেট থেকে ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এসএইচ