ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ফলসি গ্রামে ইউপি নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের দু' গ্রুপের সংঘর্ষে দিদার হোসেন মন্ডল (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
এ ছাড়া আহত হয়েছেন আরো প্রায় ৩০ জন। নিহত দিদার মন্ডল ফলসি গ্রামের জলিল মন্ডলের ছেলে। আহতদের মধ্যে টিটো, মুলার ও ভোটারের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে টিটোকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
হরিণাকুন্ডু থানার ওসি মাহতাব উদ্দীন, হরিণাকুন্ডু উপজেলার ফলসি ইউনিয়নে নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী বজলুর রহমান ও বিদ্রোহী প্রার্থী ফজলুর রহমানের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সকালে তাদের সমর্থদের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে গ্রাম্য অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে দু’গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
এসএম





