জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌরসভার উপ-নির্বাচন রোববার অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য ইতোমধ্যে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।

১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় দেওয়ানগঞ্জ পৌরসভা। এ পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ এবং পৌর মহিলা কাউন্সিলর রোকসানা আক্তার গত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার কারণে এ পদ দু’টি শূন্য হয়। এ পদ পূরণে মোট ৩ জন প্রার্থী মেয়র পদে এবং ২ জন প্রার্থী মহিলা কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিচ্ছেন। অংশগ্রহনকারীরা হলেন- আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শেখ মোহাম্মদ নুরুন নবী অপু (দোয়াত কলম), বিএনপি সমর্থিত প্রার্থী এ,কে,এম মুসা (আনারস), আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহনেওয়াজ শাহানশাহ (চশমা) এবং সেলিনা খান মজলিস (কলস) ও মরিয়ম বেগম (সেলাই মেশিন)।

নির্বাচনে ৯টি কেন্দ্রে মোট ভোটার ২৫ হাজার ৭৭৫জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৫২৪ ও মহিলা ভোটার সংখ্যা ১৩ হাজার ২৫১ জন।

ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ