আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসটি (ছাত্র শিক্ষক কেন্দ্র) থেকে হায়দার আলী মিজি (২৪) নামে এক যুবককে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়।
তার কাছ থেকে কতগুলো ব্যাঙ্গচিত্রসহ একটি পেনড্রাইব পাওয়া যায়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত গোলদার বাদী হয়ে রাতেই তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, হায়দার আলী মিজিকে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করায় জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার কাছে একটি পেনড্রাইব পাওয়া যায়।
ওই পেনড্রাইবে ‘এবারের সংগ্রাম, ইসলাম ধ্বংস করার সংগ্রাম, এবারের সংগ্রাম, বাংলার মানুষকে হত্যা করার সংগ্রাম’‘রক্ত যখন খেয়েছি আরও খাব, এ দেশকে ভারতের অঙ্গরাজ্য বানিয়ে ছাড়ব’- এমন ব্যাঙ্গচিত্র পাওয়া যায়। এ ছাড়া রানা প্লাজা, তিস্তা, টিপাইমুখ বাঁধ ও ট্রানজিটসহ বিভিন্ন বিষয়ে ব্যাঙ্গচিত্র তার কাছে পাওয়া যায়।
জেএ





