চট্টগ্রামে সিটি কর্পোরেশন পরিচালিত বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দু’দল ছাত্রের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে নগর ছাত্রলীগ নেতা নাসিম মোহাম্মদ সোহেল নিহত হন।
মঙ্গলবার দুপুরে ছাত্রদের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে বিশ্ববিদ্যালয়ের দামপাড়া ক্যাম্পাসে খুন হন বিবিএ’র ৩১তম ব্যাচের শিক্ষার্থী ও নগর ছাত্রলীগ সদস্য সোহেল।
নিহত সোহেল নগরীর চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার শেরশাহ কলোনি এলাকার আবু তাহেরের ছেলে। ছাত্রলীগ নেতা সোহেল কীভাবে নিহত হন তা সিসি টিভিতে ধরা পড়েছে।
এসএম





