বরিশালের হিজলা উপজেলার কাউরিয়া বাজারে আগুনে ৪টি দোকান পুড়ে গেছে।
রোববার রাত সাড়ে তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
হিজলা উপজেলা চেয়ারম্যান ও কাউরিয়া বাজার কমিটির সভাপতি সুলতান মাহদুদ টিপু জানান, কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হলে তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যে ৪টি দোকান পুড়ে যায়।
এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
কেএইচ





