টাঙ্গাইলে ঘুষ নেয়ার দায়ে মিনহাজুল ইসলাম নামে এক আনসার সদস্যকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে শহরের পলাশতলী রোডে অবস্থিত পাসপোর্ট আঞ্চলিক কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপ্তি চাকমা এ এ সাজা দেন।

টাঙ্গাইল র‌্যাব- ১২- এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, দুপুরে পাসপোর্ট আঞ্চলিক কার্যালয়ে দালালদের ধরতে র‌্যাব অভিযান চালায়। এসময় অফিসের ওই আনসার সদস্য এক ব্যক্তির কাছ থেকে পাসপোর্ট করে দেয়ার কথা বলে ১৫শ’ টাকা ঘুষ নেয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

কেএইচ