আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের রাজধানীর জিগাতলার বাড়িতে সোমবার রাতে ককটেল হামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এতে কেউ হতাহত হয়নি।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মইনুল ইসলাম বলেন, রাত সাড়ে আটটার দিকে সুরঞ্জিত সেনগুপ্তের বাসার পেছন পাশ থেকে দুর্বৃত্তরা ককটেল ছুড়ে মারে। এতে তার বাসার জানালার কাচ ভেঙে যায়। তবে কেউ হতাহত হননি।

তিনি আরো বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত বর্তমানে বিদেশে অবস্থান করায় তার একজন ব্যক্তিগত কর্মকর্তা বাদী হয়ে হাজারীবাগ থানায় মামলা করেছেন।

ইআর