মোবাইল ফোনে লটারি জেতার ভুয়া ক্ষুদে বার্তা দিয়ে প্রতারণা করে বিপুল অর্থ আত্মসাৎ করার অভিযোগে রাজধানী থেকে চার বিদেশি প্রতারককে আটক করেছে র‌্যাব।

রোববার রাতে তাদের আটক করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত সিম, মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান। 


এমএনজে