লাখ পর্যটকদের সেবা দিতে প্রস্তুত রয়েছে সাগর কন্যা কুয়াকাটা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দীর্ঘ ছুটি পেয়ে সারিতে সারিতে পর্যটকরা নৈসর্গীক দর্শনীয় স্পট দেখার জন্য পাড়ি দিয়েছে কুয়াকাটায়।

এতদিন এ মৌসুমটা অপসিজন থাকায় কুয়াকাটা এলাকার ব্যাবসায় বাটা পড়ে ছিলো। বর্তমানে আগত পর্যটকদের ছোঁয়ায় কুয়াকাটায় সকল দর্শনীয় স্পটগুলো উৎসব মুখর পরিবেশ দেখা গেছে। হাসি ফুটে উঠেছে ট্যুরিজম ব্যবসায়ীদের মনে।

আগের তুলনায় রাস্তা ঘাট ও ব্রীজ ভালো হওয়ায় এ ঈদে লাখ লাখ পর্যটক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান হোটেল মোটেল ওর্নাস এসোশিয়েশন কর্মকর্তরা।

পর্যটকদের নিরাপত্তায় দায়িত্বে থাকা কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ প্রতিটি পয়েন্টে একটি করে টিম টহলে থাকবে বলে এমটা নিশ্চিত করেছেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোন।

২৫ সেপ্টেম্বর শুক্রবার সমুদ্র সৈকত ও বিভিন্ন স্পট ঘুরে দেখা গেছে, কুয়াকাটা বর্ষা মৌসুমের পর্যটকদের আনাগোনা কম থাকলেও ঈদের ছুটি পেয়ে দেশে বিভিন্ন জেলা থেকে আসা হাজার হাজার ভ্রমণ পিপাসুর পদচারণায় মুখরিত গোটা সী-বিচসহ দর্শনীয় স্পটগুলো।

ঈদুল আযহাকে সামনে রেখে কুয়াকাটা ট্যুরিস্ট সেবকদের ব্যাপক প্রস্তুতি নিতে দেখা গেছে। হোটেলগুলো রংলেপ, নারিকেল বাগান, গাড়ি পার্কিং, সী-বীচ ছাতা, বেঞ্চ, ট্যুরিস্ট বোট, ইকো পার্কসহ নববধু রুপে সাজিয়ে রেখেছে তারা। ঈদের দ্বিতীয় দিন ঐসব স্পটগুলো ভ্রমণ পিপাসুদের পদচারণায় কানায় কানায় ভরে গেছে।

হোটেল সৈকতে মালিক জিয়া উদ্দিন শেখ জানান, আমার হোটেলে আগামি সাত দিনের আগাম বুকিং রয়েছে কোন রুম খালী নেই। একই অবস্থা প্রায় শতাধিক আবাসিক হোটেল গুলোর। মার্কেট গুলিতে পর্যটকদের কেনা কাটায় ভীর দেখা গেছে চোখে পড়ার মত।

এছাড়াও গঙ্গামতি লেগ ইকোর্পাক, লেবুরবন, শুটকি পল্লী, আদীবাসি রাখাইন পল্লী, ঝাউবন, ম্যানগ্রোপ ফাতরার বন ও এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ মিস্ত্রী পাড়া সিমা বৌদ্ধ বিহার ট্যুরিস্ট স্পটগুলোতে অসংখ্য পর্যটকের আনাগোনা দেখা গেছে।

পর্যটক নিরাপত্তা দায়ীত্বে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোন, এএসপি ফসিউর রহমান জানান, ঈদ উপলক্ষে সাতদিন আগে থেকেই আমাদের প্রস্তুতি নেওয়া হয়েছে। কুয়াকাটার প্রতিটি দর্শনীয় স্পটগুলোতে ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে। বিশেষ করে সমুদ্র সৈকতে মাইক দিয়ে সর্তক সংকেত দিয়ে যাচ্ছি যাতে কোন দূর্ঘটনা না ঘটে।

সমুদ্র সৈকতে টানা কয়েক দিনের ঈদুল আযহার ছুটিতে হাজার হাজার পর্যটকদের মিলন মেলা বসবে এমনটাই আশা প্রকাশ করেছেন এখানকার শত শত ব্যবসায়ী।

এমকে