লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার রতনের খিল এলাকায় সোমবার ভোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছৈ। এতে কবির হোসেন নামে এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ এ সময় একটি এলজি উদ্ধার করেছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান মান্দারী ইউনিয়নের রতনের খিল এলাকায় টহল পুলিশের সঙ্গে এ বন্দুকযুদ্ধ হয়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে, এ সময় পুলিশ পাল্টা গুলি ছুড়ে।

পুলিশের তাড়া খেয়ে তারা পালিয়ে যাওয়ার পর পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় কবির হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। এ সময় তার কাছে থেকে একটি এলজি উদ্ধার করে পুলিশ।

লক্ষ্মীপুর সদর উপজেলা (পূর্ব) যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিজান পাটওয়ারী জানান গুলিবিদ্ধ কবির হোসেন মান্দারী ইউনিয়ন ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ।

গুলিবিদ্ধ কবির হোসেন জানান, পুলিশ তাকে তার এলাকা থেকে রোববার সকাল ১০টার দিকে আটক করে চন্দ্রগঞ্জ থানায় নিয়ে যায়। রাতে তাকে চোখ বেঁধে নিয়ে পায়ে গুলি করে পুলিশ।

এসএইচ