মেহেরপুরে আমড়া দেওয়ার প্রলোভন দিয়ে পাশের বাড়ির ছাদে ডেকে নিয়ে দিনমজুরের ৫ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে এক কিশোর। অভিযুক্ত কিশোরকে আটক করেছে পুলিশ।
অভিযুক্ত কিশোরের নাম চঞ্চল হোসেন (১৭)। সে মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের দুখু মিয়ার ছেলে। বুধবার দুপুরের দিকে চঞ্চল এ অকান্ড ঘটায় বলে অভিযোগ শিশুটির পরিবারের। শিশুটির পিতা বাদি হয়ে বুধবার রাতে চঞ্চলকে একমাত্র আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরি জানান, দুপুরে শিশুটিসহ আরো দুইজন একটি বাড়ির পিছনে খেলা করছিল। এ সময় চঞ্চল তাদের আমড়া দেওয়ার নাম করে একটি বাড়ির ছাদে ডেকে নিয়ে যায়। বাকি দুই জনকে লবণ আনতে পাঠায় সে। এ সময় শিশুটির শ্লীলতাহানী করে চঞ্চল।
বাড়িতে ফিরে এলে তাকে অসুস্থ দেখে কারণ জানতে চায় শিশুটির মা। শিশুটি বলে তার গোপনাঙ্গে ব্যাথা। জানায়, এসব কথা না বলতে তাকে পাইপ দিয়ে মেরে ফেলার হুমকি দিয়েছে চঞ্চল। বিষয়টি জেনে আত্মীয় স্বজনকে খবর দেয় শিশুটির মা। শিশুটিকে নেওয়া হয় মেহেরপুর জেনারেল হাসপাতালে। পরে এলাকার লোকজন চঞ্চল হোসেনকে আটক করে পুলিশে খবর দেয়।
আজ বৃহস্পতিবার শিশুটির ডাক্তারী পরীক্ষা করা হবে। পরিবারে পক্ষ থেকে গতরাতে ধর্ষণের অভিযোগে একটি চঞ্চলের নামে মামলা করা হয়েছে এবং আজ তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি ইকবাল বাহার চৌধুরী।
এমবিএইচ





