বেনাপোল বড়আঁচড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০৫০ বোতল ফেন্সিডিলসহ জাহাঙ্গীর হোসেন ও জাহাঙ্গীর আলম নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
আটককৃতদের মধ্যে জাহাঙ্গীর হোসেন বেনাপোল দৌলতপুর গ্রামের নুর আলী মন্ডলের ছেলে। এবং জাহাঙ্গীর আলম সাতক্ষীরা কলারোয়ার শীবনন্দকঠি গ্রামের এনায়েত আলীর ছেলে।
যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে বেনাপোল কোম্পানী সদরের নায়েক মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে বড়আচড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভারত হতে একটি মাদকের চালান বাংলাদেশে প্রবেশকালে ০২ মাদক ব্যাবসায়িকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিশেষ কায়দায় গামছা পেঁচানো ১০৫০ বোতল ফেন্সিডিল। আটককৃত মাদকদ্রব্যসহ আসামীদ্বয়কে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে প্রশাসনকে সর্বোচ্ছ সজাগ থাকার নির্দেশ দিয়েছেন তারই অংশ হিসাবে সীমান্তে নিরাপত্তা জোরদার সহ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে বিজিবি।
নাসির/জেড





