রাজধানীর মিরপুর-১ এর চিড়িয়াখানা রোডের একটি বাসা থেকে ২ অপহৃতকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করেছে র্যাব। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ অভিযান চালানো হয়।
উদ্ধার হওয়া অপহৃতরা হলেন- সোনিয়া আক্তার (১৬) ও মো. মানিক মিয়া (২১)। আটক হওয়া অপহরণকারীর নাম মো. দুলাল।
র্যাব-৪ এর অপারেশন অফিসার বদরুল আলম মোল্লা জানান, উদ্ধার হওয়া অপহৃতদের র্যাব হেফাজতে রাখা হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
ঢাকা, ৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





