নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ নিয়ন (২০) নামের আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩জনে।

আজ শুক্রবার (০৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন জানান, নিয়নের শরীরের ৯৭ শতাংশ দগ্ধ হয়েছিল। দগ্ধ আরও তিনজন এ হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন রাব্বি (৩৫), ইব্রাহিম (৩৫) ও আলমগীর (৩৩)৷

গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়।

এবিএস