নাশকতা সৃষ্টির অভিযোগ মামলায় সাতক্ষীরায় থেকে বিএনপি-জামায়াতের চার কর্মীসহ ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাত থেকে সোমবার বেলা ১১টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারকৃতদের নাম জানা যায়নি।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার অফিসার ইন চার্জ (ওসি) শেখ এমদাদ হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে।
কেএইচ





