রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে একটি বাড়ির সীমানাপ্রাচীর ধসে পড়ে সাগর (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে রায়েরবাগের দোতলা মসজিদের পাশে এ ঘটনা ঘটে। সাগর ওই এলাকারই একটি দোকানের কর্মচারী বলে জানিয়েছেন ইসমাইল নামে স্থানীয় এক ব্যক্তি।

আরো কয়েকজনের সহায়তায় এই ইসমাইলই গুরুতর আহত অবস্থায় সাগরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। সন্ধ্যা ৬টার দিকে সাগরকে ঢামেক আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইমসাইল বলেন, সাগর ওই প্রাচীরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ দেয়ালটা তার ওপর ধসে পড়ে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা তাকে মৃত বলেন।’

জেএ