ভারতের তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বাংলাদেশ সফরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে ছিটমহলবাসী। একইসঙ্গে তারা দু’দেশের মধ্যাকার চুক্তি বাস্তবায়ন করে নিজেদের নাগরিকত্ব দেয়ার দাবি জানিয়েছেন।
শুক্রবার সকালে পঞ্চগড়ে অবস্থিত ভারতীয় বিভিন্ন ছিটমহলে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুরে বোদা উপজেলার ভারতীয় পুঠিমারি ছিটমহলে আনন্দ মিছিল শেষে সমাবেশ করে ছিটমহলের নেতারা।
সমাবেশে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সভাপতি মো. মফিজার রহমান, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, পুঠিমারি ছিটমহলের চেয়ারম্যান মো. তছলিমউদ্দিনসহ অন্যরা বক্তব্য দেন।
এ সময় বক্তারা বাংলাদেশ-ভারতের পক্ষ থেকে সম্পাদিত সব চুক্তি বাস্তবায়ন করে দ্রুত নাগরিকত্ব দেয়ার দাবি জানান। নাগরিকত্ব না থাকায় তারা দীর্ঘ দিন ধরে বিভিন্ন সমস্যায় আছেন বলেন জানান তারা।
জেআই





