চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্বে পিএসআই মোজাম্মেল হক, এসআই রতন সঙ্গীয় অফিসার একজনকে অস্ত্রসহ আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৩ নভেম্বর দুপুর ২.৪৫ টার সময় আকবরশাহ থানাধীন শাপলা আবাসিকের শাপলা বাজারে নাসির জমিদারের সেমিপাকা দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ নূর ইসলাম (২৫), পিতা-আবুল হোসেন, সাং-পিয়াস, পশ্চিম পাড়া, হাজী বাড়ি, থানা-নাঙ্গলকোট, জেলা-কুমিল্লা, বর্তমানে-আনোয়ার স্টীলের মোড়, মীর আউলিয়া মাজারের পার্শ্বে (রেল লাইন সংলগ্ন আবুল হোসেন এর বাড়ী), থানা-আকবরশাহ, জেলা-চট্টগ্রাম’কে ১টি একনলা বন্দুক (এলজি) সহ হাতে নাতে গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসা করছে বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামী’র বিরুদ্ধে আকবরশাহ থানায় নিয়মিত মামলা রুজু’র বিষয়টি প্রক্রিয়াধীন।
মাসুম/এআই





