রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ২০০ পিচ ইয়াবাসহ একজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)। আটকৃতের নাম আব্দুল্লাহ সিদ্দিক (৩০)।
বুধবার বিকালে তাকে আটক করা হয়। কমলাপুর রেলওয়ে থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকালে আব্দুল্লাহ সিদ্দিককে আটক করা হয়েছে। তার দেহ তল্লাশি করে দুইশ’ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটকৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
কেএইচ





