গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থেকে আবুল হোসেন শেখ (৫০) নামে এক ভ্যানচালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে টুঙ্গীপাড়া উপজেলার শ্রীরামকান্দি মধ্যপাড়া এলাকার একটি পুকুর থেকে ওই ভ্যানচালকের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত আবুল হোসেন শেখ শ্রীরামকান্দি উত্তরপাড়া এলাকার মৃত ময়েন উদ্দিন শেখের ছেলে।

টুঙ্গীপাড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাহামুদুল হক জানিয়েছেন, রোববার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হন ভ্যানচালক আবুল হোসেন শেখ। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরে না আসায় খোঁজ করেন পরিবারের লোকজন।

পরে রোববার সকালে শ্রীরামকান্দি মধ্যপাড়া এলাকার একটি পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এটি হত্যা না অন্য কোনো কারণে তিনি মারা গেছেন তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান তিনি।

কেএইচ