কক্সবাজারের চকরিয়ায় র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আব্দুর রহিম (২০) নামে এক ধর্ষণ মামলার আসামি নিহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ১২টার দিকে ডুলাহাজার উলুবনিয়ায় এই বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

র‍্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর রুহুল আমিন বলেন, উলুবনিয়া এলাকায় রহিমের অবস্থানের খবর পেয়ে র‌্যাব অভিযানে যায়। সেখানে ওত পেতে থাকা সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের দিকে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় রহিমের মরদেহ পাওয়া যায়।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। রহিমের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জানা যায়, ২৬ মার্চ দুপুরে নিহত রহিম চার বছরের এক শিশুকে ধর্ষণ করে। পরে তার বিরুদ্ধে ২৮ মার্চ থানায় মামলা হয়।

জেড