ভারতের নতুন সরকার বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। তবে এবারে সফর ইতিবাচক।
শুক্রবার দুপুরে তিনদিনের ঢাকা সফর শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজসহ তার সঙ্গীরা হযরত শাহজালাল(র.) আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগের আগে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিন এসব কথা বলেন।
তিনি বলেন, দু’দেশের সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায় ভারত। রাজনীতিবিদরা প্রত্যেকের উদ্বিগ্নতার কথা জানিয়েছেন। সবাই ভারতের সঙ্গে দেশের গভীর সম্পর্ক চান। এবারের সফরের মধ্যদিয়ে সম্পর্কের চমৎকার শুরু হলো। বাংলাদেশের আতিথেয়তায় আমরা মুগ্ধ। এ সফর ইতিবাচক। এর মাধ্যমে দু’দেশের সম্পর্ক আরো দৃঢ় হবে।
ব্রিফিংয়ের সময় তার সঙ্গে ছিলেন ভারতের পরারাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব(বাংলাদেশ-মায়ানমার) শ্রী প্রিয়া রঙ্গনাথ।
ঢাকা, ২৭ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





