সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় সাতক্ষীরা ডায়াবেটিক হাসপাতালের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আছাদুজ্জামান, ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক ডা. আজিজুর রহমান, সহসভাপতি ডা. মোখলেছুর রহমান, ট্রেজারার আলহাজ্ব মো. দ্বীন আলী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ডায়াবেটিক হাসপাতালের সদস্য আব্দুল বারী, এম ঈদুজ্জামান ইদ্রিস, ফজলুল হক, আক্তারুজ্জামান, আলহাজ্ব মোহর আলী, আলহাজ্ব আব্দুল খালেক, দৈনিক আজকের সাতক্ষীরার সম্পাদক মো. মহসিন হোসেন, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মকসুমুল হাকীম, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য শেখ তানিম আহমেদ সোহাগ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাডভোকেট আবদুল বারী।

ৱঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই