গাইবান্ধার পলাশবাড়ীতে একটি উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে বিতরণের জন্য সরকারি পাঠ্যপুস্তুক প্রধান শিক্ষক কর্তৃক অবৈধ পন্থায় খোলাবাজারে বিক্রিকালে রিক্সা-ভ্যানসহ হাতে নাতে আটক।

বিষয়টি প্রতিকারের জন্য উপজেলা প্রশাসন ও থানা পুলিশসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দাখিল করলেও কোন প্রতিকার না পাওয়ায় এলাকায় তোলপাড়ারের সৃষ্টি হয়েছে।

লিখিত অভিযোগে জানা যায়, পলাশবাড়ীর ঢোলভাঙ্গা দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য সরবরাহ করা হয়।

বিগত ২০১২ সাল থেকে চলতি ২০১৫ সাল পর্যন্ত সরকারী ভাবে পাওয়া পাঠ্যপুস্তক সমূহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসৎ উদ্দেশ্যে খোলাবাজারে বিক্রির পায়তারা করে।

এরই ধারাবাহিকতায় গত শনিবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতোয়ার রহমান সুযোগ বুঝে আনুমানিক আড়াই মন ওজনের ওইসব পাঠ্যপুস্তক খোলাবাজারে বিক্রির উদ্দেশ্যে ভ্যানযোগে বিদ্যালয় থেকে পাচারের চেষ্টা করে।

এ সময় বিষয়টি টের পেয়ে স্থানীয় গোলাম মোস্তফার নেতৃত্বে এলাকাবাসী রিক্সা-ভ্যানটি আটক করে পুরিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনা সত্যতা পেলেও রহস্যজনক কারণে কোন পদক্ষেপ না নিয়ে পাঠ্যপুস্তক সমূহ রেখে চলে আসে। এনিয়ে এলাকার শিক্ষানুরাগীসহ সচেতন অভিভাবকমহলের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়।

এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভূক্তভোগী মহল উপজেলা নির্বাহী অফিসার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও থানা পুলিশসহ সংশ্লিষ্ট বিভাগে অভিযোগ দাখিল করেছে।

এসএইচ