জামালপুর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর সদস্য আল বিরুনী সবুজকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ৮ ফেব্রুয়ারি গভীর রাতে সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নে দিঘুলী গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। আল বিরুনী সবুজ দিঘুলী গ্রামের বাসিন্দা মৃত আমান উল্লার পুত্র।
তদন্ত কেন্দ্রের পরিদর্শক মহব্বত কবীর জানান, বিরুনী সবুজ জেএমবির একজন তালিকা ভুক্ত সক্রিয় সদস্য। সে দীর্ঘ দিন যাবত জেএমবির কার্যক্রম পরিচালনা করে আসছিল। গত ৯ ডিসেম্বর বিকালে পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে।
 
নাজিব