রাজধানীর রামপুরা হাজীপাড়া বালুরমাঠ এলাকায় অস্ত্রসহ চার জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তাদের আটক করা হয়। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম তাদের আটকের বিষয়টি জানান।

আটক চারজনের মধ্যে দু’জন হলেন মনির (২৭) ও লিটন (২৫)। বাকি দু’জনের পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বালুরমাঠ এলাকায় স্থানীয় জনতা তাদের ধাওয়া করে মনির ও লিটনকে ধরে গণপিটুনি দেয়। পরে আহত অবস্থায় দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামাক) হাসপাতালে পাঠায় পুলিশ।

অপর দু’জনকে পুলিশ আটক করে রামপুরা থানায় নিয়ে যায়।
এমএম