কুষ্টিয়ার মিরপুরে মাদক সেবনের দায়ে আশিক (২১) নামে এক যুবককে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমন এ কারাদন্ড দেন।
ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, বৃহস্পতিবার সকালে উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমানের নেতৃত্বে মিরপুর থানার উপ-পরিদর্শক সোহেলী সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভার সুলতানপুর মহল্লায় অভিযান চালিয়ে আজিজুলের ছেলে আশিককে আটক করে। পরে আশিককে মাদক নিয়ন্ত্রন আইনে ১ মাসের সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।
এদিকে মিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে শহিদুল ও মাহফুজ আলী রনি নামে আদালতের পরোয়ানাভুক্ত একাধিক মামলার পলাতক দুই আসামীকে আটক করেন।
আটককৃত শহিদুল উপজেলার কেষ্টপুর গ্রামের মৃত আফছের আলীর ছেলে এবং মাহফুজ আলী রনি তালবাড়ীয়া ইউনিয়নের রানাখড়িয়া গ্রামের মুনজিল বিশ্বাসের ছেলে। পুলিশ আটককৃতদের জেল হাজতে প্রেরণ করেছেন।
এমবিএইচ





