ঘনকুয়াশার কারণে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর আজ রোববার সকাল সাড়ে ৬টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। এদিকে আরিচা-কাজিরহাট নৌপথেও সোয়া ১১ ঘণ্টা পর সকাল পৌনে ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে।

নদীতে কুয়াশা বেড়ে যাওয়ায় গতকাল শনিবার (১৪ জানুয়ারি) রাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি।

এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, নৌপথে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৯টায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে দীর্ঘসময় ফেরি চলাচল বন্ধ থাকায় মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ঘাট, রাজবাড়ির দৌলতদিয়া এবং পাবনার কাজিরহাট ফেরিঘাটে আটকাপড়া গাড়ীর যাত্রী ও চালকরা ভোগান্তিতে পড়েন।

তিনি আরও বলেন, এরপর নদীতে কুয়াশার প্রকোপ কমে গেলে সকাল সাড়ে ৬টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফের ফেরি চলাচল শুরু হয়েছে।

এবিএস