গোপালগঞ্জের কাশিয়ানীতে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।সোমবার ভোর রাতে উপজেলার কাশিয়ানী সদর ইউনিয়নের বেলতলা ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আগুনের এ ঘটনা ঘটে।
২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. পান্নু সিকদার বলেন, 'রবিবার সন্ধ্যায় এই অফিসে আমরা কর্মীসভা করেছি, সোমবার ভোরে অফিসে এসে দেখি কে বা কারা রাতে অফিসে আগুন দিয়েছে।'
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোক্তার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'আমি এখন ঢাকায় অবস্থান করছি, তবে ফোনে আগুনের কথা কথা শুনেছি।'
কাশিয়ানী থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, 'উপজেলার বেলতলা এলাকায় আওয়ামী লীগের অস্থায়ী অফিসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।
আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে কারা আগুন দিয়েছে তা জানা যায়নি। এ ঘটনার সাথে জড়িত কাউকে এখনও আটক করা সম্ভব হয়নি।'
এসএম





