মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. সেলিম (৪২) নামের এক যুবক নিহত হয়েছে।
আজ (০১ মার্চ) শুক্রবার বেলা ১১টার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশের দাবি,ঘটনাস্থল থেকে দু’টি রামদা ও একটি একনালা বন্দুক উদ্ধার।
নিহত সেলিম কেরানীগঞ্জের সোনাকান্দা গ্রামের মৃত আনোয়ার হোসেন মেম্বারের পুত্র।
অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, শেখর নগর তদন্ত কেন্দ্রের পুলিশ টহল দিচ্ছিল। টহলদল সিরাজদিখানের সৈয়দপুর বাজারের ফুলহার চর সংলগ্ন ধলেশ্বরী নদীর কাছে পৌঁছালে তাদের লক্ষ্য করে ডাকাতদল গুলি ছোড়ে। এতে পুলিশ পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির এক পর্যায়ে সেলিম গুলিবিদ্ধ হয়ে মারা যান।
তিনি আরও জানান, এসময় অন্য ডাকাতরা পালিয়ে যায়। লাশ ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
এমবি





