বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ময়দানে আসা আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে বার্ধক্যজনিত রোগে ও হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার ভোর ৪টার দিকে বরিশালের টিকাশ্বর এলাকার মতলব হাওলাদার ওরফে রহম আলী হাওলাদারের ছেলে আলী আজম হাওলাদার (৬৪), সকাল ৮টার দিকে নীলফামারীর পলাশবাড়ীর মৃত বদর উদ্দিন খানের ছেলে গোলাম আজম খান (৫৫) ও সকাল সাড়ে ১০টার দিকে মৌলভীবাজারের জুড়ী থানার ভোগতারা গ্রামের দরবেশ আলীর ছেলে বশির মিয়া (৫৫)।
বিশ্ব ইজতেমার লাশের জিম্মাদার আদম আলী জানান, এ নিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে সাত মুসল্লির মৃত্যু হয়েছে।
জেআই





