বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠানসহ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
শনিবার (১১ জুন) সকালে ঝড়ের আঘাতে উপজেলার হোগলাবুনিয়া, বলইবুনিয়া, পুঁটিখালী ও দৈবগহাটি ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়।
মোড়েলগঞ্জ উপজেলা নির্বহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ওবায়দুর রহমান জানান, সকালে বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বেগে ঝড়ো হাওয়া বয়ে যায়। এসময় শিক্ষা প্রতিষ্ঠান, দোকান-পাট, কাঁচা ও আধাপাকা শতাধিক ঘড়বাড়ি সহ অসংখ্য গাছপালা উপড়ে পড়ে।
তিনি আরও জানান, ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করতে সংশ্নিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের বলা হয়েছে।
তালিকা হাতে পাওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
ওএফ





