রোববার হবিগঞ্জ আমলী আদালতে হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ আত্মসমর্পণ করলেও কিবরিয়া হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামী সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী আদালতে আত্মসমর্পণ করেননি।
তার আইনজীবী অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, তিনি আগামী মঙ্গলবার কোর্টে আত্মসমর্পণ করতে পারেন।
আরিফুল হক চৌধুরী রোববার ৩০টি গাড়ি বহর নিয়ে সকালে হবিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দিলেও পরে সাড়ে ১১টায় সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে ফিরে যান।
২১ ডিসেম্বর কিবরিয়া হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেরুননেছা পারুল হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চতুর্থ দফার সম্পুরক তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
ওই প্রতিবেদনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিএনপি নেতা ও সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী এবং হবিগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছসহ ৩৫ জনকে আসামী করা হয়।
ওই দিন আদালত হারিছ চৌধুরী, আরিফুল হক চৌধুরী এবং আলহাজ্ব জি কে গউছসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এমকে





