ইয়াং ইঞ্জিনিয়ার্স সোসাইটি ও অজি ইমিগ্রেশন এন্ড কনসালটেন্সি এর যৌথ উদ্যোগে গতকাল শনিবার ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার অডিটোরিয়ামে ‘স্টাডি এন্ড ইমিগ্রেশন ইন অস্ট্রেলিয়া’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের উদ্দেশ্য বিদেশে উচ্চ শিক্ষা এবং ইমিগ্রেশন জন্য ইয়েস তরুণ প্রকৌশলীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা।

 

আইইবির সাবেক সহ সাধারন সম্পাদক ও ইয়েসের চেয়ারম্যান প্রকৌশলী শেখ আল আমিনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার ভাইস চ্যান্সেলর প্রফেসর ড: ম. এ. ওয়াদুদ মন্ডল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা-গবেষণায় চলমান অগ্রগতি আরও সম্প্রসারণের জন্য বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে শিক্ষা-প্রকৌশল খাতে উন্নত করতে হবে,সেক্ষেত্রে ইয়েস ও অজি ইমিগ্রেশন এন্ড কনসালটেন্সি উন্নত ভুমিকা পালন করছে"। আগামী দিনে এ কার্যক্রম এর সাথে ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া সহায়তা করবে।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার প্রো-ভিসি অধ্যাপক ড: ম. দিলদার হোসাইন ও স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এর ডিন অধ্যাপক মোঃ মামুনুর রশিদ। দেশসেরা বিভিন্ন সনামধন্য প্রতিষ্ঠানের প্রকৌশলীরা, সরকারি এবং বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ আরো বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩০০ বেশি তরুণ প্রকৌশলী অংশগ্রহন করেন।

সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন অজি ইমিগ্রেশন এন্ড কনসালটেন্সি এর সিইও প্রকৌশলী মোঃ আলতাফ হোসাইন। তিনি তার তার প্রবন্ধে ‘ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে বিশেষ ভাবে অস্ট্রেলিয়ার উচ্চ শিক্ষার কি কি সুযোগ-সুবিধা, কি কি রিকোয়ারমেন্ট, লেখাপড়ার পাশাপাশি চাকরি করা যাবে কিনা, স্কলারশিপের সুযোগ আছে কিনা, টিউশন ফি কত,আইইএলটিএস/ টোফেল পরীক্ষার প্রস্তুতি, ভর্তি প্রক্রিয়া ও ইমিগ্রেশন এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র, প্রকাশনা এবং দলিল, বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যাপকদের সাথে সমন্বয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সেমিনারে তিনি আরও উচ্চ শিক্ষা ও ইমিগ্রেশন বিষয়ক বিভিন্ন লিংক ও প্রয়োজনীয় ডকুমেন্ট উপস্থাপন-সহ সামগ্রিক প্রসেসিং সংক্রান্ত তথ্য ও তত্ত্ব উপস্থাপন করেন।

অনুষ্ঠানের সভাপতি প্রকৌশলী শেখ আল আমিন ইয়াং ইঞ্জিনিয়ার্স সোসাইটির ভবিষ্যত কর্ম পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি তরুন প্রকৌশলীদের ক্যারিয়ার গঠন এবং উচ্চ শিক্ষা অর্জনে বিভিন্ন সমস্যা সমাধানের দিক নির্দেশনা প্রদান করেন। সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইয়েস এর সহ সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুর রহমান খান।

সেমিনার শেষে ইন্টারেক্টিভ প্রশ্ন ছিল এবং উত্তর সেশন এ অতিথিরা ছাত্রদের দ্বারা উত্থাপিত প্রশ্নের উত্তর দেন। তরুন প্রকৌশলীদের মধ্য থেকে আলোচনায় অংশ নেন প্রকৌশলী সাকিব ,প্রকৌশলী শিমুল, প্রকৌশলী মুন্নী, প্রকৌশলী মিতা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মেম্বারশিপ কমিটি এর চেয়ারম্যান প্রকৌশলী সাজিদ হাসান ও ইয়েস এর আই ,টি কমিটি এর ভাইস চেয়ারম্যান সোহেল আহমেদ। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন সেমিনার কমিটির আহবায়ক, ভাইস চেয়ারম্যান ইয়েস প্রকৌশলী রেজাউল ইসলাম। প্রেসবিজ্ঞপ্তি