রাজধানীতে অভিযান চালিয়ে গাড়ি চোর চক্রের সাত সদস্য ও সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)।

মোহাম্মাদপুর এলাকায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান জানান, গাড়ি চোর ও ছিনতাই চক্রের নয় সদস্যকে আটক করা হয়েছে। এদের কাছ থেকে অস্ত্র গোলাবারুদসহ ছয়টি চোরাই প্রাইভেটকার ও একটি সিএনজি উদ্ধার করা হয়েছে।

 

এমএনজে