মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় চার তলা উঁচু ভবনের ছাদ থেকে পড়ে রাশিদা বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রবিবার (২৯ মে) রাত ৯টার দিকে ঝিটকা বাজারে নিজ বাসার ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। তিনি ওই উপজেলার কৌড়ি এমএ রউফ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক ইয়াছিন আলীর স্ত্রী।

জানা গেছে, রৌদ্রে শুকাতে দেয়া কাপড়-চোপড় আনতে রাত পৌনে আটটার দিকে ছাদে ওঠেন রাশিদা। এর পরপরই ছাদ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। তবে, কিভাবে ও কি কারণে ছাদ থেকে পড়ে গেলেন, স্বজনরা তা জানাতে পারেন নি।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমই